Recent Post

আর আমারে মারিস নে মা লিরিক - লালনগীতি

আর আমারে মারিস নে মা
আর আমারে মারিস নে মা
বলি মা তর চরন ধরে
ননী চুরি আর করবনা
আর আমারে মারিস নে মা

ননীর জন্য তুই আমারে
মারলি গো মা বেধে ধরে
দয়া নাই মা তর অন্তরে
অল্পেতেই গেল যানা
আর আমারে মারিস নে মা

পরে মারে পরের ছেলে
কেদে যেয়ে মাকে বলে
মা জননী নিঠুর হলে
কে বুঝে শিশুর বেদনা
আর আমারে মারিসনে মা

ছেড়ে দে মা হাতের বাধন
যাই যে দিকে যায় দু নয়ন
পরের মাকে ডাকব একখন
তর গৃহে আর থাকব না

যে না বুঝে ছেলের বেদন
সে ছেলের মা বৃথা জনম
বিনয় করে বলছে লালন
কাদছে সে কর করুনা
আর আমারে মারিস না

আমি ননী চুরি আর করবনা
আর আমারে মারিস নে মা

কোন মন্তব্য নেই