Recent Post

মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে লিরিক matir pijnirai sonar moynare lyric

গান: মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে
শিল্পী: আশিক
তুমি আমার আমি তোমার
এই আশা করে...
তুমি আমার আমি তোমার এই আশা করে...
তোমারে পুষিলাম কত আদরে,
আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে...
তোমারে পুষিলাম কত আদরে।
কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি,
আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে
আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে,
তোমারে পুষিলাম কত আদরে।
তোমার ভাবনায় আমি ভাবি নিশি দিন
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন।
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে পাখি,
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে,
তোমারে পুষিলাম কত আদরে।
আব্দুল করিম বলে ময়না তোমারে বলি,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি.
কে শোনাবে মধুর বুলি বলো আমারে,
কে শোনাবে মধুর বুলি বলো আমারে..
তোমারে পুষিলাম কত আদরে

কোন মন্তব্য নেই