Recent Post

বাউল গানের কথা - আমি তোর পিরিতের মরা চাইয়া দেখনা এক নজর অপরাধী হইলেও আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইলেও আমি তোর (২)

 কথাঃ অপরাধী হইলেও আমি তোর
 গীতিকার সুরকারঃ ওকিল মুন্সি

আমি তোর পিরিতের মরা চাইয়া দেখনা এক নজর
 অপরাধী হইলেও আমি তোর তোর রে বন্ধু অপরাধী হইলেও আমি তোর (২)

 আমায় যদি দাও তাড়াইয়া এমন জায়গ নাই খুজিয়া এই অভাগা ঝুড়াইতাম অন্তর (২)
 আমায় যদি ভিন্ন বাসো আমি তোরে কইনা পর (২) ঐ

 কত কষ্ট আমার বুকে দেইখা হাসে পাড়ার লোকে তোর কি নাই কলংকেরি ডর (২)
 আমি যদি যায় মরিয়া কে করবে তোরে আদর (২)
 রাজা হইয়া প্রজার বুকে মারিলা তীর আমার বুকে ছাই করিলা পুড়াইয়া অন্তর (২)
 ওকিলেরে দিও দেখা হবে যেদিন রোজ আসর (২)

শমানুষ মাত্রই ভুল করে

কোন মন্তব্য নেই